এভারেস্টে প্রবীণতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউইচিরো মিউরা
ইউইচিরো মিউরা

বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের চূড়ায় উঠলেন ৮০ বছর বয়সী জাপানি আরোহী ইউইচিরো মিউরা। তিনিই মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো বিশ্বের সবচেয়ে প্রবীণ পর্বতারোহী। গতকাল বৃহস্পতিবার সকালে এভারেস্টের শীর্ষে ওঠেন এ পর্যন্ত চারবার হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা ইউইচিরো মিউরা। তিনি ২০০৩ সালে প্রথম এবং ২০০৮ সালে দ্বিতীয়বার এভারেস্ট জয় করেন। চূড়া থেকে স্যাটেলাইট ফোনে  মিউরা বলেন, ‘এটা পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতি। ৮০ বছর বয়সে আমি চূড়ায় পৌঁছাতে পারব, এমনটা কখনো ভাবিনি।’ সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট বিজয়ের রেকর্ডটি এত দিন নেপালি নাগরিক মিন বাহাদুর শেরচানের দখলে ছিল। তিনি ২০০৮ সালে ৭৬ বছর বয়সে চূড়ায় ওঠেন। রয়টার্স।