এভারেস্টের পথে ধস, ১২ শেরপার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের ঢালে তুষার ধসে অন্তত ১২ জন স্থানীয় শেরপা গাইড মারা গেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর পৌনে সাতটার দিকে এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক ওপরে এ তুষারধস ঘটে।
১৯ হাজার ফুট ওপরে অবস্থিত জায়গাটা পর্বতারোহীদের কাছে ‘পপকর্ন ফিল্ড’ নামে পরিচিত। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকেই এখনো নিখোঁজ। নেপালি শেরপা গাইডরা ভোরে বিদেশি পর্বতারোহীদের জন্য দড়ি আটকিয়ে পথ তৈরি করার জন্য ওপরে উঠলে তুষারধস নামে। মৃতের সংখ্যার বিচারে এটি এভারেস্টের কাছে ঘটা সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। বিবিসি।