এম জে আকবর বিজেপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও লেখক এম জে আকবর ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। তাঁকে দলীয় মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে দলটির সূত্র জানিয়েছে।
লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপিতে এবার বেশ কিছু নতুন মুখ যুক্ত হয়েছে। এম জে আকবরকে গত শনিবার বরণ করে নেন দলীয় সভাপতি রাজনাথ সিং। বিজেপিতে যোগ দেওয়ার পর আকবর বলেন, নীতির জন্যই তিনি রাজনীতিতে ফিরে এসেছেন। দেশে সংকট সম্পর্কে সবাই জানে। এই পরিস্থিতিতে ছোটখাটো হলেও কিছু করার সুযোগ রয়েছে।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থনে আকবর বলেন, দেশের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্ব এখন অপরিহার্য। জি নিউজ।