জাতিসংঘে নিযুক্ত কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মার্টিন কবলার বলেছেন, এম ২৩ বিদ্রোহী গোষ্ঠীকে প্রায় ধ্বংস করা হয়েছে। এই গোষ্ঠী আর কঙ্গোর জন্য কোনো সামরিক হুমকি নয়।
মার্টিন কবলার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা বলেন। কবলার জানান, বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলীয় এলাকার সামরিক অবস্থানগুলো থেকে সরে গেছে। এখন রুয়ান্ডা সীমান্তঘেঁষা ছোট একটি এলাকায় অবস্থান নিয়েছে তারা। ওই সীমান্তের কাছের একটি শক্ত ঘাঁটি থেকে সরে যেতে বাধ্য হয়েছে বিদ্রোহীরা।
কবলার দাবি করেন, সামরিক বাহিনী সত্যিকার অর্থেই এম ২৩ বিদ্রোহী গোষ্ঠীকে শেষ করে দিয়েছে। কঙ্গোর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এক সপ্তাহের মধ্যেই সেনাবাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পঞ্চম এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। তবে বিদ্রোহীরা বলছে, তারা সাময়িকভাবে সামরিক অবস্থানগুলো থেকে সরে এসেছে। বিবিসি।