প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় একজন আইনপ্রণেতাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহের এক মামলায় তাঁর বিরুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থনে সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর সে দেশের একটি আদালত গতকাল সোমবার তাঁকে ওই সাজা দেন। মামলার বিচারকালে সরকারি কৌঁসুলিরা এমপি লি সিয়োক-কির (৫২) ২০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। লির সঙ্গে তাঁর বামপন্থী দল ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টির আরও ছয়জন সদস্যেরও বিচার করা হয়। এএফপি।