প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ইস্তাম্বুল শহরের তাকিজম স্কয়ারে সরকারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উদ্যাপন কর্মসূচি বর্জনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান৷ বিরোধীরা দেশজুড়ে গতকাল শনিবার বিক্ষোভের ডাক দেয়৷ প্রধানমন্ত্রী তার আগের দিন ওই আহ্বান জানান৷ রাজধানী আঙ্কারায় তরুণদের এক সমাবেশে এরদোয়ান বলেন, তথাকথিত শিল্পী এবং অন্য লোকজন এক বছর পর আবার বিক্ষোভের ডাক দিয়েছে৷ ‘সন্ত্রাসী সংগঠনগুলো’ নৈতিকতা নিয়ে খেলা করছে৷ এতে দেশের অর্থনীতিকে হুমকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে৷ বিবিসি৷