এল চাপোকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী জোয়াকিন ‘এল চাপো’ গুসমান গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান। মেক্সিকোর কর্তৃপক্ষ তাঁকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। এরপর তাঁকে কড়া নিরাপত্তায় নিউইয়র্কের একটি কারাগারে পাঠানো হয়। মাদক চোরাচালানি চক্র সিনালোয়ার সরদার গুসমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মেক্সিকোয় দশকের পর দশক মারাত্মক সহিংসতা ছড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে ছয়টি পৃথক অভিযোগ রয়েছে।
এএফপি