প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট গতকাল সোমবার ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ অনুসন্ধানের অভিযান এলাকা আরও বাড়ানো হবে। তবে তিনি স্বীকার করেন, কোনো ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা ‘খুবই ক্ষীণ’। দক্ষিণ ভারত মহাসাগরের ওপর ও তলদেশে সাত সপ্তাহ ধরে ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু এখনো কিছুই পাওয়া যায়নি। এ কারণে অনুসন্ধান অভিযানে নেতৃত্ব দেওয়া কর্তৃপক্ষ দ্বিধায় পড়েছে। এএফপি।