এলিজাবেথ টেলরের অলংকার নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের প্রয়াত অভিনেত্রী এলিজাবেথ টেলরের ব্যবহার করা অলংকার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্রিস্টির নিলামঘরে এ নিলাম অনুষ্ঠিত হবে। এতে জনপ্রিয় এই অভিনেত্রীর ৩০০টি অলংকার বিক্রির জন্য তোলা হবে। ক্রিস্টির অলংকার বিশেষজ্ঞ রাহুল খাড়াকিয়া গত বুধবার এই নিলাম অনুষ্ঠানের খবর দিয়ে জানান, টেলরকে এসব অলংকারের অধিকাংশই উপহার দেন তাঁর দুই স্বামী মাইক টোড ও রিচার্ড বার্টন। টেলরের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যে মাইক মারা যান। আর রিচার্ড বার্টন হচ্ছেন হলিউডের একসময়ের নামী তারকা। টেলরের সঙ্গে তাঁর দুইবার বিয়ে হয়। পিটিআই অনলাইন।