এলিজাবেথ টেলরের গয়না নিলামে উঠছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেলরের গয়না, শিল্পকর্ম, পোশাক ও বিভিন্ন স্মারক-সামগ্রী নিলামে বিক্রি করা হবে। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এ কথা জানায়। গত মাসে ৭৯ বছর বয়সে মারা যান এলিজাবেথ টেলর।ক্রিস্টিস জানায়, এলিজাবেথ টেলরের এসব সামগ্রী বিক্রির জন্য তারা টেলরের পরিবারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। ধারাবাহিক নিলামের মাধ্যমে এসব সামগ্রী বিক্রি করা হবে। গত শনিবার এক বিবৃতিতে নিলাম প্রতিষ্ঠানটি এ কথা জানায়। তারা জানায়, বসন্তের শেষের দিকে নিলামের ঘোষণা দেওয়া হবে।এলিজাবেথ টেলরের গয়না সংগ্রহ বিশ্বের অন্যতম চমৎকার সংগ্রহগুলোর একটি। ২০০২ সালে এলিজাবেথ টেলর: মাই লাভ অ্যাফেয়ার উইথ জুয়েলারি নামের একটি বই প্রকাশ করেন টেলর। এএফপি।