এলিজাবেথ টেলরের সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন মনরো!
একই সময়ের হলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো ও এলিজাবেথ টেলর। দুজনের মধ্যেপ্রতিযোগিতাও ছিল। আর এই প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় ঈর্ষাপরায়ণতা। টেলরের সাফল্যে খুবই ঈর্ষান্বিত ছিলেন মনরো। এই ঈর্ষার কারণেই অনাবৃত শরীরে ছবির জন্য পোজ দিয়েছিলেন তিনি।হলিউডের পরিচালক ও প্রযোজক লরেন্স শিলার তাঁর আত্মজীবনী মেরিলিন অ্যান্ড মিতে টেলরের প্রতি মনরোর এই ঈর্ষার বিষয়টি উঠে এসেছে। শিগগিরই এই আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে। শিলারের লেখা অনুযায়ী, মনরো এমন একটি ছবি তুলতে রাজি হন, যেখানে তিনি অনাবৃত শরীরে সুইমিংপুল থেকে উঠে আসবেন। তবে একটি শর্ত জুড়ে দেন। মনরো বলেন, ‘আমি এটা করতে পারি। তবে আপনাকে নিশ্চয়তা দিতে হবে, যেসব সাময়িকীর কভার পৃষ্ঠায় এই ছবি ছাপানো হবে, সেসব সাময়িকীর কোথাও টেলরের এমন কোনো কিছু ছাপানো হবে না।’১৯৬০ থেকে ৬২ সালের মধ্যে শিলারের সঙ্গে কথা বলেন মনরো। তখন মনরো বলেন, ‘অনাবৃত শরীরে আমার মতো কাউকেই অসাধারণ লাগে না।’ তবে তিনি ফটো সাংবাদিকদের উদ্দেশে এও বলেন, ‘এমন ছবির জন্য আমি কি অসাধারণ!’ টেলিগ্রাফ।