এশিয়া সফর শুরু করেছেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার এশিয়া সফর শুরু করেছেন। সফরের শুরুতে তিনি গতকাল সকালে জাপানে যান। এরপর বিকেলে তিনি চীন যান। চীন সফর শেষেতিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন।জাপান সফরকালে হিলারি প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোইয়ামাসহ ঊর্ধ্বতন জাপানি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। হাতোইয়ামার সরকার মার্কিন ঘাঁটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে দেশবাসীর চাপের মুখে আছেন। হিলারি গতকালসাংহাই পৌঁছান। আজ শনিবার তিনি সাংহাইয়ে বিশ্ব বাণিজ্য মেলা পরিদর্শন করবেন।রোববার রাজধানীবেইজিং পৌঁছাবেন। সেখানে তিনি চীনা নেতাদের সঙ্গে উত্তর কোরিয়া, ইরানের পরমাণু বোমা তৈরি, বিশ্ব অর্থনীতি, আফগানিস্তান ও পাকিস্তান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি সমস্যা নিয়ে আলোচনা করবেন। এএফপি।