এসএএইচআরের নিন্দা ও উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে শিশু হত্যার অভিযোগে শ্রীলঙ্কান গৃহপরিচারিকা রিজানা নাফিকের শিরশ্ছেদের ঘটনার নিন্দা করেছে মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। পাশাপাশি সংগঠনটি সৌদি আরবে দক্ষিণ এশিয়া থেকে যাওয়া শ্রমিকদের একের পর এক শিরশ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।২০০৫ সালে নাইফ আল-কাতাইবি নামের চার মাসের এক শিশুকে হত্যার অভিযোগে ২০০৭ সালে রিজানার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সে সময় কিশোরীটির বয়স ছিল ১৭ বছর। নাইফের পরিবারে গৃহপরিচারিকার কাজ করত রিজানা।বিচার চলাকালে নাইফকে হত্যার কথা অস্বীকার করে রিজানা। তার ভাষ্য, দুর্ঘটনাবশত শিশুটির মৃত্যু হয়। তা ছাড়া বিচার চলাকালে রিজানার পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। মৃত্যুদণ্ড ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিজানার দণ্ড মওকুফের তৎপরতা চালায়। এরই মধ্যে গত ৯ জানুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এসএএইচআর রিজানার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে বলেছে, যেকোনো উপায়েই হোক না কেন, মৃত্যুদণ্ড কার্যকর করাটা নিষ্ঠুর কাজ। এটা অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। বিশেষ করে রিজানার কথিত অপরাধটি এমন সময়ে ঘটেছে, যখন তার বয়স ১৮-এর নিচে ছিল। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। বিজ্ঞপ্তি।