এসএনসির নতুন নেতা জর্জ সাবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) একজন খ্রিষ্টানকে নেতা হিসেবে বেছে নিয়েছে। শুক্রবার কাতারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা জর্জ সাবরা নামের সাবেক এই কমিউনিস্টকে নেতা হিসেবে বেছে নেন।সাবরাকে এসএনসির নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সিরিয়ার কিছু প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিদের তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। তাঁদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমর্থিত কাঠামো অনুসারেই এসএনসিকে ঐক্যবদ্ধ করা হচ্ছে। জর্জ সাবরা বলেন, তাঁর নির্বাচিত হওয়া প্রমাণ করে এসএনসি সাম্প্রদায়িক পক্ষপাতদুষ্ট নয়। এএফপি ও বিবিসি।