এসএমএসের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতার মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল গতকাল বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এসএমএস সতর্কব্যবস্থার ওপর দেশব্যাপী এক মহড়া শেষ করেছে। এ ব্যবস্থায় জেরুজালেমসহ দেশের অন্যান্য অংশের জনগণকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে ওই হামলার ব্যাপারে সতর্ক করা হয়।ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে সম্ভাব্য ইসরায়েলি হামলা ও এর ফলাফল হিসেবে পাল্টা ইরানি হামলা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার প্রেক্ষাপটে মহড়া হয়। এএফপি।