প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন, শেয়ারহোল্ডার মো. মতিউর রহমান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।