এয়ার ইন্ডিয়ার স্যান্ডউইচে পোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট

স্যান্ডউইচের ভেতরে হঠাৎ পোকা দেখে চমকে ওঠেন ভারতের এয়ার ইন্ডিয়া এয়ারলাইনসের এক যাত্রী। এয়ার ইন্ডিয়া এয়ারলাইনসে নিউইয়র্ক থেকে দিল্লিতে আসা ওই যাত্রী ফ্লাইটে তাঁকে দেওয়া একটি স্যান্ডউইচে পোকা খুঁজে পান।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, দিল্লির রাজৌরি গার্ডেনের বাসিন্দা ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার এআই ১০২ নম্বর ফ্লাইটে দিল্লি ফিরছিলেন। গত ২৮ সেপ্টেম্বর দিল্লির বিমানবন্দরে অবতরণের পর বিষয়টি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের নজরে আনেন। তবে বিমান কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, ‘ইতিমধ্যে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি একে একটি ‘ব্যতিক্রমী’ ঘটনা অভিহিত করে দাবি করেন, খুবই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি করে তাঁদের এয়ারলাইনসে সরবরাহ করা হয়।