ঐক্যে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরই মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চার ওপর চাপ বাড়াতে মমতা দার্জিলিংয়ের কালিম্পং শহরে সফরে যান। গত মঙ্গলবার সফরকালে স্থানীয় আদিবাসী লেপচারা তাঁকে সম্মাননা দেয়। মমতাও লেপচাদের উন্নয়নে গঠন করেছেন লেপচা উন্নয়ন পর্ষদ। ফলে পৃথক রাজ্যের দাবির প্রশ্নে দার্জিলিংবাসীর ঐক্যে ফাটল দেখা দিয়েছে। কলকাতা প্রতিনিধি।