ঐতিহাসিক খুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ইতিহাসে আলোচিত বাটাভিয়া জাহাজডুবির ঘটনার শিকার এক আরোহীর মাথার খুলি পাওয়া গেছে। ঘটনাস্থলে খনন করে প্রত্নতত্ত্ববিদেরা এর সন্ধান পেয়েছেন। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের বেকন দ্বীপের কাছে ১৬২৯ সালে ডুবে যায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ বাটাভিয়া। এটি ছিল জাহাজটির প্রথম সমুদ্রযাত্রা। কোম্পানির এক কর্মকর্তা ও ক্যাপ্টেন আগেই বিদ্রোহ করে জাহাজে থাকা সোনাসহ সম্পদ লুটের ষড়যন্ত্র করেছিলেন। তা ধামাচাপা দিতে দুর্ঘটনার পরও প্রাণে বেঁচে যাওয়া ১০০ জনের বেশি আরোহীকে হত্যা করেছিলেন তাঁরা। বিশেষজ্ঞরা মনে করছেন, ওই ঘটনা সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে মাথার খুলিটি খুঁজে পাওয়ার পর। জাহাজডুবির ঘটনাস্থলটি প্রথম শনাক্ত করা হয় ১৯৬৩ সালে। এএফপি