ঐতিহাসিক গির্জায় টুটুর ৮০তম জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় তিনি দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিলেন সেখান থেকে। কেপটাউনের সেই ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় গতকাল শুক্রবার নিজের ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন করলেন শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু।এ উপলক্ষে টুটুর পরিবারের সদস্য এবং ইউটু ফ্রন্টম্যান বোনো থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা মাচেলসহ অন্য শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট জালেমা মতলানথে টুটুর পরিবারের সদস্যদের সঙ্গে সামনের সারিতে বসেছিলেন। তবে জন্মদিনে থাকতে পারেননি দীর্ঘদিনের বন্ধু তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা।অনুষ্ঠানে হাজির হননি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি। দুজনই টুটুর তীব্র সমালোচনার শিকার। এর মধ্যে এমবেকি তাঁর শাসনামলে এইডস মহামারির বাস্তবতা অস্বীকার করেছেন। দালাই লামা টুটুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করলেও চীন নাখোশ হতে পারে—এ আশঙ্কায় জ্যাকব জুমার সরকার তাঁকে ভিসা দেয়নি। দালাই লামা পরে দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। এ ঘটনায় জুমার ওপর টুটুর ক্ষোভ আরও বেড়ে যায়।ডেসমন্ড টুটু ১৯৯৬ সাল পর্যন্ত কেপটাউনের অ্যাঙ্গলিকান আর্চবিশপ ছিলেন। এএফপি।