ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফরে সু চি
মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে গতকাল রোববার ইয়াঙ্গুন ছেড়েছেন। গত ২৪ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই তাঁর প্রথম সফর।ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানান, নোবেল বিজয়ী নেত্রী সু চির সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নির্বাচিত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেরেক মিচেলও রয়েছেন। চলতি বছর মিয়ানমারের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন সু চি।১৯৮৮ সালে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরুর পর সু চি এবারই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও তাঁর সফরসূচিতে রয়েছে।সফরকালে মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ গ্রহণ করবেন সু চি। বিশ্লেষকেরা বলছেন, প্রায় তিন সপ্তাহের এই সফরে সু চি তাঁর দেশের চলমান সংস্কার কার্যক্রম ও অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে পারেন। এএফপি।