প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী ভারতের লোকসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ‘মমতা একজন দামি এবং খাঁটি মানুষ। ওঁর বয়স বাড়ে না, উদ্যম কমে না। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমিও ওঁর থেকে শিখছি।’ গত শনিবার হাওড়া জেলার উলবেড়িয়ার রবীন্দ্রভবনে তৃণমূল প্রার্থী সুলতান আহমদের ওপর লেখা উলবেড়িয়ার সুলতান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি মমতাকে নিজের বোন বলে উল্লেখ করেন। কলকাতা প্রতিনিধি