ওজন কমানোর আরেকটি ওষুধ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন কমানোর জন্য যাঁরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, তাঁদের জন্য সুখবরই বটে! যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন (এফডিএ) ওজন কমানোর জন্য আরও একটি ওষুধ অনুমোদন দিয়েছে।এফডিএ অনুমোদিত ওই ওষুধটির নাম কিউসিমিয়া। অতিরিক্ত ওজনের কারণে অসুস্থ ব্যক্তিরা এই ওষুধ সেবন করতে পারবেন। গত মাসে বেলভিক নামের একটি ওষুধের অনুমোদন দেওয়ার পর ওজন কমানোর নতুন ওষুধ হিসেবে কিউসিমিয়ার অনুমোদন দিল এফডিএ। কিউসিমিয়া সেবনের পাশাপাশি, খাদ্যাভ্যাস পরিবর্তন ও ব্যায়াম করার মাধ্যমে স্থূলকায় একজন ব্যক্তি ৬ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৯ শতাংশ ওজন কমাতে পারে। বিবিসি।