ওজন কমানোর ট্যাবলেট বেলভিকের অনুমোদন দিল মার্কিন সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন কমানোর একটি ট্যাবলেটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা। ১৩ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের ট্যাবলেটের অনুমোদন দেওয়া হলো।ওজন কমানোর ট্যাবলেটটির নাম বেলভিক। এটি তৈরি করেছে অ্যারিনা ফার্মাসিউটিক্যালস। স্থূল বা অতিরিক্ত মোটা যেকোনো পূর্ণবয়স্ক ব্যক্তি এ বড়ি ব্যবহার করতে পারবেন।ক্লিনিক্যাল পরীক্ষায় বেলভিক সেবনের ফল খুব ভালো না হলেও মোটামুটি একটি ইতিবাচক ফল পাওয়া গেছে। এটি ব্যবহারে দেহের মোট ওজনের ৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।২০১০ সালে বেলভিকের অনুমোদনের জন্য অ্যারিনা ফার্মাসিউটিক্যালস আবেদন করলেও তখন অনুমোদন দেওয়া হয়নি। কারণ, যেসব প্রাণীর ওপর এই ট্যাবলেটের পরীক্ষা করা হয়েছিল, সেগুলোর শরীরে টিউমার দেখা দেয়। নতুন করে আবার আবেদন করার পর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা করে দেখেছে, মানুষের ক্ষেত্রে এই ট্যাবলেট সেবনে টিউমারের ঝুঁকি খুবই কম। ২০১৩ সাল থেকে বেলভিক বাজারজাত করা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বিবিসি।