ওডি হত্যা মামলায় ২৩ জন দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলার ওডি শহরে ২৩ মুসলিমকে পুড়িয়ে মারার মামলায় গতকাল সোমবার ২৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আনন্দ জেলার একটি বিশেষ আদালত ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেন।আদালত মামলার অপর ২৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজা পরে ঘোষণা করা হবে।২০০২ সালে উত্তেজিত জনতা গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগ করে। এতে পুড়ে প্রায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার পর ১ মার্চ একদল উত্তেজিত জনতা ওডি শহরের পিরাওয়ালি ভাগলের কাছে জড়ো হয়। পরে তারা সংখ্যালঘু মুসলিম সমপ্রদায়ের লোকদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় পুড়ে ২৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১৮ জনই ছিলেন নারী।ওডি হত্যা মামলার তদন্তে গুজরাট পুলিশ খুব একটা এগোতে পারেনি। পরে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) হত্যা মামলাটি তদন্ত করে সুপ্রিম কোর্টে উত্থাপন করে। পরে সুপ্রিম কোর্ট মামলার অধিকতর তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেন। এসআইটির তদন্ত শেষে আদালত বিচার কার্যক্রম শুরু করেন। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।