প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল শনিবার মাওবাদী বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৪ জন বিদ্রোহী নিহত হয়েছে। এদিকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে।
ওডিশা রাজ্যে একক ঘটনায় বিদ্রোহী নিহত হওয়ার সংখ্যার দিক থেকে গতকালের সংঘর্ষটি এ পর্যন্ত সবচেয়ে বড়। মাওবাদীদের দমনে কয়েক মাস ধরে সেখানে সাঁড়াশি অভিযান চলছে।
ওডিশা রাজ্য পুলিশের মহাপরিচালক প্রকাশ মিশ্র বলেন, ‘১৪ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজন নারী ক্যাডারও রয়েছেন।’ শনিবারের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রাজ্যের পাদিয়া জঙ্গল এলাকায়। এএফপি।