ওডিশার বিধায়ক ঝিনাকে ছেড়ে দিয়েছে মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার বিধায়ক ঝিনা হিকাকাকে (৩৭) গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে মাওবাদীরা। ঝিনাকে অপহরণের পর এক মাসেরও বেশি সময় আটক রাখে মাওবাদী গেরিলারা।অপহরণের পর ঝিনাকে প্রত্যন্ত অঞ্চলের জঙ্গলে মাওবাদীদের আস্তানায় জিম্মি হিসেবে লুকিয়ে রাখা হয়। কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর গতকাল তাঁকে মুক্তি দেয় মাওবাদীরা। মুক্তির পর ঝিনা ওই জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে আসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন আমি একজন মুক্ত মানুষ। আমার সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে।’ এরপর ঝিনা তাঁর স্ত্রীর সঙ্গে গাড়িতে উঠে চলে যান। এএফপি।