ওডিশায় আবগারি মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যে বিষাক্ত মদপানে প্রাণহানির ঘটনায় রাজ্যের আবগারি মন্ত্রী এ ইউ সিংদেও পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবারই তিনি পদত্যাগপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কাছে পাঠান। এদিকে ওই বিষাক্ত মদপানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে। এখনো ৭০ জন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাঁদের অবস্থা কি দাঁড়ায়, এখনই বলা যাচ্ছে না। ২০০৬ সালে ওডিশার গঞ্জাম জেলায় বিষাক্ত মদ পান করে ২৯ জনের মৃত্যু হয়। তখনো রাজ্যের আবগারি মন্ত্রী কালিঙ্গি বেহেরাও পদত্যাগ করেন। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে বিষাক্ত চোলাই মদ পান করে ১৭৪ জন এবং অন্ধ্র প্রদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়।