ওডিশায় দুই ইতালীয় পর্যটক অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের কন্ধমল জেলা থেকে গত শনিবার দুই ইতালীয় পর্যটককে অপহরণ করেছে মাওবাদী বিদ্রোহীরা। একই সঙ্গে তাদের মুক্তির জন্য বিদ্রোহীরা ১৩ দফা দাবি জানিয়েছে বলে স্থানীয় পুলিশ জানায়। ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভি জানায়, নদীতে স্নান করার সময় স্থানীয় নারীদের ছবি তোলার সময় ওই দুই পর্যটককে অপহরণ করা হয়। এদের মুক্তির শর্তগুলোর মধ্যে কারাগারে আটক মাওবাদীদের মুক্তি ও ওডিশা থেকে তাদের উচ্ছেদে পুলিশি অভিযান বন্ধ করার দাবি রয়েছে। এএফপি।