ওডিশায় বিষাক্ত মদপানে ৩০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে বিষাক্ত মদপানে ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কট্টক শহরের মহিষপাদা এলাকায় এ ঘটনা ঘটে। ঘরে তৈরি মদ পান করে সেখানে প্রায় ১০০ ব্যক্তি গত সোমবার রাতে বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় প্রশাসন জানায়, কাশির সিরাপের সঙ্গে অন্য ওষুধ অতিমাত্রায় মিশিয়ে পান করায় এ বিপত্তি ঘটে। বিষক্রিয়ায় অসুস্থ ৫০ পুরুষ, তিন নারী কট্টক ও ভুবনেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।