ওডিশায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় হাসপাতাল এলাকায় গত রোববার রাতে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। ওই গৃহবধূ তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।জানা গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই দম্পতি হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। রাতে ছয়জন দুর্বৃত্ত এসে ওই গৃহবধূর স্বামীকে নিয়ে হাসপাতালের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। সেখানে স্বামীর সামনেই তারা আদিবাসী গৃহবধূকে ধর্ষণ করে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে।