ওন্টারিওর প্রথম নারী প্রিমিয়ার ওয়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ ওন্টারিওর প্রথম মহিলা প্রিমিয়ার হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন ক্যাথেলিন ওয়েন। এ ছাড়া প্রথম সমকামী প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) হিসেবেও তিনি স্বীকৃতি পেলেন। প্রদেশের ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে নির্বাচিত দলনেতা ডালন্টন ম্যাকগুন্টি প্রিমিয়ার পদ থেকে গত অক্টোবরে ইস্তফা দেওয়ার পর থেকেই নতুন নেতা নির্বাচনের জন্য পার্টির ভেতর প্রতিযোগিতা চলতে থাকে। অবশেষে পার্টি কনভেনশনে গত মাসে তাঁকে লিবারেল পার্টির নতুন দলপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়।গতকাল বিকেলে টরন্টো কুইন্স পার্কের রাজ্যভবনে নতুন প্রিমিয়ার ক্যাথলিন ওয়েন সাবেক প্রিমিয়ার টর্চ বুঝে নেন। শপথ নেওয়ার পর পরই তিনি তাঁর ২৭ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন।