ওবামা-ক্যামেরন বাজি হারেননি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাঁরা। দেশ পরিচালনার বাইরে বিশ্ব রাজনীতি, অর্থনীতিসহ নানা বিষয়ে নজর রাখতে হয় তাঁদের। কিন্তু তাঁরাও তো মানুষ। খেলাধুলা নিয়ে তাঁদেরও আবেগ-অনুভূতি থাকার কথা! হ্যাঁ, বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কথা।ফুটবল-বিশ্বকাপে যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে বাজি ধরেছিলেন তাঁরা। তবে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় তাঁরা পরস্পরকে বিয়ার উপহার দেওয়ার মাধ্যমে তা উদ্যাপন করলেন। সাফল্য কামনা করলেন দুই দেশের ‘বিশেষ সম্পর্কের’।কানাডার টরন্টোতে জি-২০ সম্মেলনের পাশাপাশিগত শনিবার ওবামার বিমানে এক বৈঠকে এই দুই নেতা পরস্পরকে বিয়ার উপহার দেন। প্রেসিডেন্ট ওবামা তাঁর নিজের শহর শিকাগোতে তৈরি ‘গুস আইল্যান্ড ৩১২’ ব্র্যান্ডের এক বোতল বিয়ার উপহার দেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ক্যামেরন তাঁর নির্বাচনী এলাকা অক্সফোর্ডশায়ারে তৈরি ‘হবগবলিন’ ব্র্যান্ডের এক বোতল বিয়ার তুলে দেন প্রেসিডেন্ট ওবামার হাতে।প্রেসিডেন্ট ওবামা মজা করে বলেন, ‘আমরা তো দেশে ঠান্ডা বিয়ার পান করি। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছি, আমার উপহার দেওয়া বিয়ার বোতলটি খাওয়ার আগে যেন ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়।’ক্যামেরন বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক প্রশ্নাতীত। আশা করি সামনের দিনগুলোতে তা আরও জোরদার হবে।’উন্নত দেশগুলোর সংগঠন জি-৮ এবং বিকাশমান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলন উপলক্ষে কানাডার টরন্টোতে যান প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী ক্যামেরন। এএফপি।