ওবামা তখন তাস খেলছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার অভিযান শুরুর ঠিক আগে প্রেসিডেন্ট বারাক ওবামা তাস খেলছিলেন। এ দাবি তাঁর এক সাবেক ব্যক্তিগত সহকারীর।২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোরা অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেন। পরে বহুল প্রচারিত এক ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ওবামা ওই অভিযানের সরাসরি দৃশ্য দেখছেন। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ওবামার ব্যক্তিগত সহকারী রেগি লাভ গত ১৮ জুলাই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা সম্পর্কে মন্তব্যটি করেন। সাক্ষাৎকারে রেগি বলেন, কমান্ডোদের অভিযানের সময় অধিকাংশ শীর্ষস্থানীয় কর্মকর্তাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সরাসরি ওই দৃশ্য দেখছিলেন। তবে ‘মানসিক চাপের কারণে’ ওবামা প্রথম থেকে এর সম্প্রচার দেখেননি। তিনি শুরুর দিকে হোয়াইট হাউসের আলোকচিত্রী পিট সুজার সঙ্গে তাস খেলতে বসেন। এএফপি।