ওবামা দম্পতির আয় কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার বার্ষিক আয় আগের চেয়ে কমেছে। এই দম্পতির তিন বছরের আয় পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৮ সালে তাঁরা আয় করেছেন ২৬ লাখ ডলার। ২০০৯ সালে ৫৫ লাখ ডলার এবং ২০১০ সালে ১৮ লাখ ডলার আয় করেছেন।আয়ের বেশির ভাগই ওবামার বিক্রীত বই থেকে এসেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামা বছরে তিন লাখ ৯৫ হাজার ডলার সম্মানী পেয়ে থাকেন।গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট দম্পতি ২০১০ সালে পাঁচ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। গত বছর বিভিন্ন জনকল্যাণকর কাজে তাঁদের পারিবারিক অনুদানের পরিমাণ ছিল দুই লাখ ৪৫ হাজার ডলার।