ওবামা দম্পতির দ্বিগুণ আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার আয় ছিল ৫৫ লাখ ডলার, যা ২০০৮ সালের আয়ের দ্বিগুণেরও বেশি। ২০০৮ সালে তাঁদের আয় ছিল ২৫ লাখ ডলার। তবে, হোয়াইট হাউসের তথ্যমতে, তাঁদের আয়ের একটি বড় অংশ এসেছে ওবামার বই বিক্রির টাকা থেকে। হোয়াইট হাউস গত বৃহস্পতিবার জানায়, তাঁরা ১৮ লাখ ডলার আয়কর দিয়েছেন। খবর দ্য টেলিগ্রাফ ও রয়টার্স।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ড্রিমস ফ্রম মাই ফাদার এবং দি অডাসিটি অব হোপ বই দুটি ব্যাপক সাড়া জাগায়। এ কারণে বই দুটির কাটতি ছিল ব্যাপক। তবে এই বইগুলো ওবামা প্রেসিডেন্ট হওয়ার আগেই প্রকাশ পায়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রথম বছরের আয় ছিল আট লাখ ৯৪ হাজার ৮০০ ডলার এবং তাঁর শেষ বছরের আয় ছিল নয় লাখ ৩৬ হাজার ১১১ ডলার। তবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শেষ বছরের আয় ছিল চার লাখ ১৭ হাজার ৪৬৭ ডলার। এদিকে গত বছর ওবামা দম্পতি ৪০টি দাতব্য সংস্থাকে দেন তিন লাখ ২৯ হাজার ১০০ ডলার। তাঁরা সবচেয়ে বেশি দান করেন আন্তর্জাতিক দারিদ্র্যবিরোধী গ্রুপ ‘কেয়ার’ ও ‘ইউনাইটেড নিগ্রো কলেজ ফান্ড’কে। তাঁরা এদের প্রত্যেককে ৫০ হাজার ডলার করে দেন। এ ছাড়া বারাক ওবামা তাঁর নোবেল শান্তি পুরস্কারের ১৪ লাখ ডলারও ১০টি দাতব্য সংস্থাকে দান করেন। তবে তাঁর এই টাকা আয়করের আওতায় আনা হয়নি। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার বছরে আয় চার লাখ ডলার।