ওবামা প্রশাসনে নিয়োগ পাচ্ছিলেন রুশ গুপ্তচর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার গুপ্তচর হিসেবে অভিযুক্ত আনা চ্যাপম্যান আবারও পশ্চিমা গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। তাঁর সর্বশেষ কীর্তি রীতিমতো ‘বিস্ফোরক’ খবরের জন্ম দিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, চ্যাপম্যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন পদে নিয়োগ পাওয়ার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।গত সোমবার বিবিসিতে প্রচারিত একটি তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের সহকারী পরিচালক ফ্রাঙ্ক ফিগলুইজি ‘দ্য ইলিগ্যালস’ নামে পরিচিত রাশিয়ার গুপ্তচর চক্রের একজন সদস্যের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই গুপ্তচর ওবামার উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার খুব কাছাকাছি পর্যায়ে চলে যান। যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে, ওই গুপ্তচর আনা চ্যাপম্যান হতে পারেন। তিনি মস্কো ফ্যাশন সপ্তাহে ক্যাটওয়াক, টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে চ্যাপম্যানের এখন বেশ ব্যস্ত সময়ই কাটছে। বিবিসি।