প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পৃষ্ঠার আঙ্গিকে পরিবর্তন এসেছে।‘টাইমলাইন ফরমেট’ নামে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহূত ওবামার ফেসবুক পৃষ্ঠার শুরুতেই লেখা রয়েছে আগস্ট ৪, ১৯৬১। এ দিনটি প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মদিন। এরপর রয়েছে একটি কফির মগের ছবি। মগের ওপর প্রেসিডেন্ট ওবামার জন্মসনদের ছাপ। এতে লেখা আছে মেইড ইন ইউএসএ এবং বারাক ওবামা ডটকম।জন্মসনদের ছাপসহ এই কফি মগ বিক্রি হচ্ছে। ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে কি না, এ নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন রিপাবলিকানরা।