ওবামা রমনির চেয়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মিট রমনির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন। নতুন জনমত জরিপ থেকে এ কথা জানা গেছে।সিবিএস নিউজ ও নিউইয়র্ক টাইমস যৌথভাবে এ জরিপ চালায়। এতে দেখা গেছে, আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৯ শতাংশ ভোটার ওবামাকে এবং ৪৬ শতাংশ ভোটার মিট রমনিকে সমর্থন দেবে। এএফপি।