ওবামা সম্পর্কে মন্তব্যের জন্য এবার দুঃখ প্রকাশ করলেন সাবেক গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রড ব্লাগোজেভিচ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে বিতর্কিত একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এস্কয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাত্কারে রড ব্লাগোজেভিচ বলেছিলেন, ‘আমি বারাক ওবামার চেয়ে কালো।’ গত সোমবার শিকাগোতে নিজ বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে ব্লাগোজেভিচ বলেন, ওবামা প্রশাসন যে পন্থায় অর্থনৈতিক সংকট ও স্বাস্থ্য সংকট মোকাবিলা করছেন, কেবল সে সম্পর্কে হতাশা প্রকাশ করতে গিয়েই তিনি ওই কথা বলেছিলেন।সাংবাদিকদের উদ্দেশে রড ব্লাগোজেভিচ বলেন, এস্কয়ার সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে আমি যে নির্বোধ মন্তব্য করেছিলাম সে জন্য আমি দুঃখ প্রকাশ করতে চাই। আমি যা বলেছিলাম সেটা ছিল নির্বোধ উক্তি।’তিনি বলেন, প্রেসিডেন্টের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে পারলে তিনি খুশি হবেন। যদি সেটা সম্ভব হয়। রড ব্লাগোজেভিচ বলেন, তিনি জানেন না তাঁর কোনো ফোন কল গ্রহণ করা হবে কি না। পিটিআই।