ওবামাকে আবার নির্বাচিত করা হবে বড় ভুল: রমনি
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হলে তা হবে ‘বড় ভুল’। রমনি গত বুধবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণাকালে এ সতর্কবাণী উচ্চারণ করেন।নিউ হ্যাম্পশায়ারের ওয়েস্ট লেবাননে রমনি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটা ভালো সময় নয়। যদি কেউ তাঁকে (ওবামাকে) আরেকবার চেষ্টা করার সুযোগ দিতে চায়, আমার মতে সেটা হবে বিরাট একটা ভুল। আমেরিকার জনগণের বিরাট অংশ যারা এটা মনে করে যে তারা চার বছর আগের তুলনায় এখন ভালো নেই, তারা বুঝতে পেরেছে যে এটা তাঁর (ওবামার) নীতি নয়, যা দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য অধিকতর চাকরির ব্যবস্থা করে দিতে পারবে।’ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে মঙ্গলবার মার্কিন ফার্স্ট লেডি মিশেল প্রেসিডেন্ট ওবামাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান। তবে তাঁর ওই বক্তব্যের বিষয়ে রমনি কোনো কথা বলতে রাজি হননি। এএফপি।