ওবামাকে কানাডার প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ভারত সফররত স্টিফেন হারপার গত বুধবার পাঞ্জাবের আনন্দপুর সাহিবে খালসা হেরিটেজ পরিদর্শনকালে বলেন, ‘ওবামার বিজয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উত্তর আমেরিকার দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি ব্যাপক ভূমিকা রাখবে।’কানাডার প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে শুরু হওয়া ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট, বর্ডার অ্যাকশন প্ল্যান ও আন্তবাণিজ্যিক সম্পর্কের ধারা অব্যাহত থাকবে। তিনি কৌতুক করে বলেন, ওবামার এই বিজয়ে কানাডার উইন্ডসর ও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের মধ্যে একটি নতুন সেতু নির্মাণের মাধ্যমে মিশিগানের জনগণের ইচ্ছাও পূরণ হবে।