ওবামাকে চর্বিযুক্ত খাদ্য বাদ দিতে বললেন ব্যক্তিগত চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত চিকিত্সক জেফ কুলম্যান বলেছেন, প্রেসিডেন্ট এখন সুস্থ আছেন। তিনি দাপ্তরিক কাজের জন্য পুরোপুরি উপযুক্ত। তবে তাঁকে চর্বিজাতীয় খাবার, বিশেষ করে পনির দেওয়া বার্গার এড়িয়ে চলতে হবে।প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত রোববারই ওবামার প্রথম স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার পর চিকিত্সক জেফ তাঁর ব্যবস্থাপত্রে লেখেন, প্রেসিডেন্টের শরীর খুবই ভালো আছে। তিনি কাজ চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় তথ্য-উপাত্ত বলছে, প্রেসিডেন্ট তাঁর পুরো মেয়াদকালেও ঠিক এমনই সুস্বাস্থ্য নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন।তবে চিকিত্সক ব্যবস্থাপত্রের এক জায়গায় এও লিখেছেন, প্রেসিডেন্টকে তাঁর খাদ্যাভ্যাস কিছুটা বদলাতে হবে। ৪৮ বছর বয়সী প্রেসিডেন্টের ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তাঁর এলডিএলের (লো-ডেনসিটি লিপোপ্রোটিন) মাত্রা ১৩৮, এ জন্য তাঁকে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে হবে। তাঁর রক্তচাপ ১০৫-৬২। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই প্রেসিডেন্টের ওজন (পোশাক ও জুতাসমেত) এখন ১৭৯ দশমিক নয় পাউন্ড। প্রেসিডেন্টের বিএমআই বা বডি মাস ইনডেক্স ২৩ দশমিক ৭। অর্থাত্ শারীরিক উচ্চতার সঙ্গে তাঁর ওজনও স্বাভাবিক অনুপাতে রয়েছে। সাধারণত বিএমআই ২৫ দশমিক শূন্যের পর থেকেই স্থূলতা শুরু হয়।হোয়াইট হাউস বলেছে, আগামী বছর আগস্টে প্রেসিডেন্ট ওবামা ৫০ বছরে পা দেবেন। ওই সময় তাঁকে আবার স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিত্সক। পিটিআই।