ওবামাকে ড্রোন হামলা বন্ধের আহ্বান নওয়াজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ ও বারাক ওবামা
নওয়াজ শরিফ ও বারাক ওবামা

চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ওবামা-নওয়াজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ওবামার কাছে এই আহ্বান জানান নওয়াজ।
পরে নওয়াজ সাংবাদিকদের কাছে বলেন, ‘আমাদের বৈঠকে ড্রোনের বিষয়টি তুলেছি। এ ধরনের হামলা বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে আমি গুরুত্বারোপ করেছি।’
বৈঠকে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ ও ভুল-বোঝাবুঝির বিষয়টি স্বীকার করেছেন ওবামা। তাই ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
বৈঠকে নওয়াজকে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক অব্যাহত থাকবে। বৈঠকে কাশ্মীর সংকটের বিষয়টিও আলোচিত হয়েছে।