ওবামাকে নিয়ে বাজিকরদের বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। ওবামা ক্ষমতায় টিকে থাকবেন—এ নিয়ে বাজি ধরে মোটা অঙ্কের অর্থ জিতে নিয়েছেন তাঁরা।নির্বাচনের আগে অধিকাংশ জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অধিকাংশ বাজিকরের বাজি ছিল ওবামার পুনর্নির্বাচনের পক্ষে।আইরিশ বাজির আয়োজক প্রতিষ্ঠান প্যাডি পাওয়ার জানায়, বাজিতে অংশ নেওয়া ৭৫ শতাংশ ওবামার পক্ষে বাজি ধরেন। মজা করার জন্য নির্বাচনের আগেই তাঁরা বাজি ধরা এসব ব্যক্তির কাছে সাড়ে ছয় লাখ ডলার দিয়ে রাখেন, জিতে গেলে যেন এ অর্থ তাঁদের পকেটেই থেকে যায়।এদিকে গত রোববার ডাবলিনভিত্তিক একটি প্রতিষ্ঠান দ্য আইরিশ টাইমস পত্রিকায় আধা পাতাজুড়ে বিতর্কিত এক বিজ্ঞাপন দিয়েছিল। এতে লেখা হয়, ‘দুঃখিত রমনি, আপনি কালো ও ঠান্ডা মাথার নন। ওবামার জয়ের জন্য আমরা আগেভাগেই বাজির অর্থ দিয়ে দিচ্ছি।’আমেরিকা ও ইউরোপের আরও বেশ কয়েকটি বাজির আয়োজক প্রতিষ্ঠান একই ধরনের তথ্য জানিয়েছে। রয়টার্স।