ওবামাকে পাঠানো চিঠিতে বিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো একটি চিঠিতে গত মঙ্গলবার ‘সন্দেহজনক’ বস্তু পাওয়া গেছে। ওই চিঠিতে বিষাক্ত রাইসিন রয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে। একই দিন মিসিসিপি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটরকে পাঠানো চিঠিতে বিষাক্ত পদার্থ পাওয়া যায়।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট কর্মকর্তারা জানান, হোয়াইটহাউস থেকে বেশ দূরে অবস্থিত একটি স্থাপনায় ওবামাকে পাঠানো চিঠিতে ‘সন্দেহজনক’ বস্তু শনাক্ত করা হয়। হোয়াইটহাউসের চিঠিপত্র এখানেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র জানান, ওই চিঠির উত্স খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের নিরাপত্তা দিয়ে থাকে। একটি সূত্র জানায়, চিঠির ওই বস্তু বিষাক্ত রাইসিন হতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার বস্তুটি বৈজ্ঞানিক গবেষণাগারে পাঠানো হয়েছে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হ্যারি রেড জানান, মিসিসিপির রিপাবলিকান সিনেটর রজার উইকারের কাছে পাঠানো একটি চিঠিতে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। চিঠিটি পাঠানো হয়েছে টেনেসির মেমফিস থেকে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত পদার্থটি রাইসিন বা অন্য কোনো বিষাক্ত পদার্থ।ভেন্নার বীজ থেকে উত্পাদিত রাইসিন সায়ানাইডের চেয়েও এক হাজার গুণ বিষাক্ত। নিঃশ্বাসের মাধ্যমে অথবা গিলে ফেললে বা সুচের মাধ্যমে শরীরে এই বিষ দেওয়া হলে মানুষের মৃত্যু ঘটতে পারে। তবে এটি নিরাময়যোগ্য। বিবিসি।