ওবামাকে মিথ্যাবাদী বললেন পেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন ২০০৮ সালের সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন। তিনি তাঁর দল রিপাবলিকান শিবিরকে রক্ষণশীল মনোভাব ধরে রাখারও আহ্বান জানিয়েছেন।গত শনিবার ওয়াশিংটনের কাছে রক্ষণশীলদের এক কনফারেন্সে এসব কথা বলেন পেলিন। আলাস্কার সাবেক এই গভর্নর বলেন, ‘বারাক ওবামা এযাবৎকালের সবচেয়ে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করেছিলেন। কিন্তু বারাক ওবামা, আপনি মিথ্যুক।’রিপাবলিকানদের রক্ষণশীল নীতির প্রতি অটুট থাকার আহ্বান জানিয়ে পেলিন বলেন, ২০১২ সালের নির্বাচনে মিট রমনির বিপক্ষে ওবামার বিজয় থেকে রিপাবলিকানদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে লড়াই করার জন্য নিজেদের নীতি বিসর্জন দিতেও এখানে আসিনি। আমরা এখানে সমবেত হয়েছি যুক্তরাষ্ট্রকে পুনর্গঠন করতে।’ রয়টার্স।