প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সাময়িকী ফোর্বস-এর জরিপে বারাক ওবামাকে সরিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িকীটি গতকাল বুধবার এ তথ্য জানায়। ফোর্বস-এর জরিপে গত তিন বছর শীর্ষে থাকার পর ওবামা নেমে গেছেন দ্বিতীয় স্থানে। সম্প্রতি সিরিয়ার সংকট নিরসনে পুতিন বড় ভূমিকা রাখেন। অন্যদিকে আন্তর্জাতিক ও নিজ দেশ—উভয় ক্ষেত্রেই ওবামা বর্তমানে প্রতিকূল অবস্থায় আছেন। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এএফপি।