ওবামাকে হারাতে একসঙ্গে কাজ করতে হবে: রমনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরাজিত করতে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গত শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের উদ্দেশে বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।এদিকে একই দিনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী আরেক প্রার্থী রিক স্যানটোরাম প্রচারণা চালাতে গিয়ে দুয়োধ্বনি শুনেছেন। ১০ জানুয়ারি নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের প্রাইমারি অনুষ্ঠিত হবে। প্রাইমারিকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি বলেন, ‘আমাদের অহংবোধ, বিরোধিতা সব ফেলে রেখে জাতির জন্য কোনটি সঠিক, সেই কাজ করতে হবে।’ এএফপি।