ওবামার অনুকূলে রিপাবলিকান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিপাবলিকান পার্টির তিনজন গভর্নর এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার সম্ভাব্য জয়ের জন্য অনুকূল বলে বিবেচিত হচ্ছেন। তাঁরা হলেন নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি, ওহাইওর জন ক্যাসিচ এবং উইসকনসিনের স্কট ওয়াকার। এই তিনটি অঙ্গরাজ্যের ভোটাররা ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরে বিভক্ত। স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়—ওই তিন গভর্নর ওবামাকে জয়ে সাহায্য করছেন। সামুদ্রিক ঝড় স্যান্ডির আঘাতে নিউজার্সি ও আশপাশের অঞ্চলে বিপর্যয় মোকাবিলায় প্রেসিডেন্ট ওবামার যথাসাধ্য উদ্যোগ প্রশংসিত হয়েছে। ক্রিস ক্রিস্টি এমনিতে ওবামার কট্টর সমালোচক হলেও স্যান্ডি মোকাবিলায় তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অথচ মিট রমনির স্থলে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রথমে ক্রিস্টির নামই প্রস্তাব করা হয়েছিল। এপি।